তত্ত্বাবধায়ক বাতিল করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেয়া হয়েছে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৮
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মাওলানা মুফতী সাইয়েদ মুহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, বর্তমান সরকারের ওপর বাহাত্তরের কমিউনিস্ট নাস্তিক্যবাদী প্রেতাত্মা ভর করেছে। জনবিচ্ছিন্ন কমিউনিস্ট নেতাদের প্ররোচনায় এই ব্যবস্থা বাতিল করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেয়া হয়েছে। সবার অংশগ্রহণ ছাড়া কোনো দলীয় সরকারের অধীনে তার দল নির্বাচনে যাবে না উল্লেখ করে পীরসাহেব বলেন, নৌকা একবার ডুবলে আর ভেসে উঠবে না-এই ভয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। রবিবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।