গোপালগঞ্জে বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উম্মোচন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৯
সোমবার সকালে ইত্তেফাকের বিশেষ ক্রোড়পত্র “আমার জেলা গোপালগঞ্জ”-এর মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। গোপালগঞ্জ শিল্পকলা একাডেমীতে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল ইসলাম। এ সময় দৈনিক ইত্তেফাকের গোপালগঞ্জ প্রতিনিধি খোন্দকার এহিয়া খালেদ, কবি সাংবাদিক রবীন্দ্র নাথ অধিকারী, অবসরপ্রাপ্ত প্রকৌশলী কাজী গোলাম রহমান রওশন, সাংবাদিক মাহবুব হোসেন সারমাত, মনোজ সাহা, রতন সেন কংকন, হুসাইন ইমাম সবুজ, দৈনিক ইত্তেফাকের কাশিয়ানী উপজেলা সংবাদদাতা আহাদুল হাসান, টুঙ্গিপাড়া উপজেলা সংবাদদাতা বি.এম গোলাম কাদের, কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা গৌরাঙ্গ লাল দাস, মুকসুদপুর উপজেলা সংবাদদাতা খোন্দকার বেলায়েত হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগতদের হাতে দৈনিক ইত্তেফাকের ক্রোড়পত্র আমার জেলা গোপালগঞ্জ ক্রোড়পত্রসহ পত্রিকা তুলে দেয়া হয়।