দৌলতপুরে নম্বরবিহীন সিএনজি অটোরিকশা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:০০
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আরিচা-ঘিওর-দৌলতপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে অবাধে চলছে রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশা। এসব যানবাহন চালকদের বৈধতা ও দক্ষতা না থাকায় ঘটছে দুর্ঘটনা। রেজিষ্ট্রেশন না থাকায় লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। গত ৪ বত্সর পূর্বে এ উপজেলায় সিএনজি ছিল না। বর্তমানে এখানে প্রায় ২ শতাধিক সিএনজি অটোরিকশা চলাচল করছে। এখানকার অধিকাংশ সিএনজি চালকই এক সময়ের ঘোড়ার গাড়ি ও রিকশা, ভ্যান চালক ছিল। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শওকত আলম জানান, আমরা ইতিমধ্যেই বেশ কিছু সিএনজি, মোটর সাইকেলসহ নাম্বারবিহীন যানবাহন মোবাইল কোর্ট দিয়ে আটক করেছি। চালকদের বিরুদ্ধে নেয়া হয়েছে আইনগত ব্যবস্থা।