পুটখালীতে অস্ত্র ব্যবসায়ী আটক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:০২
বেনাপোলের পুটখালী সীমান্তের মহিষাকুড়া থেকে রবিবার ৩টি আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। ২৬ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক লেঃ কর্নেল মতিউর রহমান জানান, অস্ত্র ব্যবসায়ীদের একটি চক্র ভারত থেকে অস্ত্র এনে পুটখালী সীমান্ত থেকে যশোরের দিকে রওনা হয়েছে। এ ধরনের সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা মহিষাকুড়া এলাকা থেকে একটি মোটর সাইকেলসহ ইমানুর নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। পরে তার মোটর সাইকেলের বডি খুলে ভারতীয় ডায়না-৩৫ নামে ৩টি এয়ারগান উদ্ধার করে। আটক ইমানুর পুটখালী গ্রামের হযরত আলীর পুত্র।