সন্ত্রাস প্রতিরোধে সর্বদলীয় সভা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৩
সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আথাকরা বাজার সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে রবিবার সকালে সর্বদলীয় সন্ত্রাস প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য আবদুল হক মেম্বারের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ মাওলানা সুলতান আহমেদ, পৌর কাউন্সিলর মামুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ শামছু, আওয়ামী লীগ নেতা মোশারেফ হোসেন, ভি.পি বশির উদ্দিন মানিক, বিএনপি নেতা নূরুল ইসলাম আটিয়া, হাজি সেলিম, রফিক উল্যা, যুবদল নেতা আঃ মোতালেব প্রমুখ। বক্তারা সন্ত্রাস, চাঁদাবাজি, নারী নির্যাতনসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তারা বলেন, সন্ত্রাসী যে দলেরই হোক এখন থেকে তাদের আর কোন রক্ষা নেই। বক্তারা সর্বদলীয় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠনেরও ঘোষণা দেন।