ফরিদপুরে স্কুল শিক্ষকদের বিতর্ক প্রতিযোগিতা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৩
স্কুল পর্যায়ে শিক্ষকদের মাঝে বিতর্ক চর্চা ছড়িয়ে দেয়ার উদ্যোগের অংশ হিসাবে যুক্তির আলোয় খুঁজি, মানুষের মুক্তি—এই শ্লে¬াগানকে সামনে রেখে ফরিদপুরে স্কুল শিক্ষকদের মধ্যে দলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা ‘বিতর্ক বিকাশ’ এর ফরিদপুর সদর উপজেলার ২য় রাউণ্ড গতকাল রবিবার সকালে ফরিদপুর শহরতলীর ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফরিদপুর সদর উপজেলার বেসরকারি ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দলভিত্তিক এই বিতর্ক প্রতিযোগিতায় নক আউট পদ্ধতিতে অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ে ফরিদপুর সদর উপজেলার মঙ্গলকোট উচ্চ বিদ্যালয় দল আলহাজ্ব এম.এ আজিজ উচ্চ বিদ্যালয় দলের বিরুদ্ধে জয়লাভ করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় মঙ্গলকোট উচ্চ বিদ্যালয় এর দলনেতা শাহ মো. আক্কাস। প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের আগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক (পেইস) আব্দুল আলীম। ব্র্যাক পেইস কর্মসূচির প্রতিযোগিতায় এই বিতর্ক অনুষ্ঠিত হয়।