রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ছিনতাই হওয়ার ৭০ লাখ টাকা মূল্যের তুলা ভর্তি ট্রাক রবিবার সকালে ডেমরার সারুলিয়া এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। এ সময় ট্রাক ছিনতাইয়ের সাথে জড়িত সামসুদ্দিন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মামুনুর রশিদ জানান, গত ১ সেপ্টেম্বর ভোর রাতে উপজেলার কাঞ্চন এলাকা থেকে চালক ও হেলপারকে মারধর করে ৪-৫জন ছিনতাইকারী ৭০ লাখ টাকার তুলাসহ ট্রাকটি ছিনিয়ে নেয়। গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ট্রাক ও তুলা উদ্ধার করা হয়েছে।
