আজ মঙ্গলবার থেকে সাতক্ষীরায় শুরু হচ্ছে চারশ’ বছরের পুরোনো ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা। প্রথা অনুযায়ী ৩১ ভাদ্র মনসা পূজার দিন এ মেলা শুরু হওয়ার কথা থাকলেও এবার দু’দিন পর এই মেলা শুরু হচ্ছে। ১৫ দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলা অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিবছর ৩১ ভাদ্র হিন্দু সমপ্রদায়ের সর্পদেবী মনসা পূজার মধ্যদিয়ে শহরের পলাশপোল এলাকায় প্রাচীন আমলের গুড়পুকুরকে ঘিরে বসে গুড় পুকুরের মেলা। একই দিনে সনাতন ধর্মাবলম্বীরা পালন করেন বিশ্বকর্মা পূজা। মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে অংশগ্রহণ করে।
