নির্মাণ শিল্পে ভিন্ন মাত্রা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৯
নতুন ধরনের বহুমাত্রিক ইপিএস স্যান্ডউইচ প্যানেলের সূচনার মাধ্যমে নির্মাণ শিল্পে ভিন্নমাত্রা যুক্ত করেছে রিয়েল এস্টেট ডেভেলপার অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড। ইতালির ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে হল্যান্ডের প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশে এই প্রথমবারের মতো শিল্পপর্যায়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন এক্সপ্যান্ডেড পলিস্টিরিন (ইপিএস) ব্লক/ শিট উত্পাদনক্ষম প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান অ্যাডভান্সড ইপিএস টেকনোলজিস লিমিটেড। এ উপলক্ষে রবিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী এস এম আনোয়ার হোসেন এবং অ্যাডভান্সড ইপিএস টেকনোলজিস লিমিটেডের কার্যক্রম পরিচালক প্রকৌশলী এস এম আরিফ রেজা হোসেন ও কারিগরি পরিচালক এসএম রিফাত রেজা হোসেন ও নির্বাহী পরিচালক এস এম আকরাম হোসেন। -প্রেস বিজ্ঞপ্তি