মেহেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ

বালকে যতারপুর ও বালিকায় ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৪
মেহেরপুর জেলা স্টেডিয়ামে গত রবিবার অনুষ্ঠিত জেলা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মুজিবনগর উপজেলার যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ২-১ গোলে জোড়পুকুর বালক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে মুজিবনগর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ৩-২ গোলে রামদাসপুর বালিকাদলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেন চ্যাম্পিয়ন ও রানাস-আপ দলকে পুরস্কার তুলে দেন।