স্কুল হ্যান্ডবল শুরু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৪
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে পোলার আইসক্রিম ২১তম স্কুল হ্যান্ডবল। উদ্বোধনী ম্যাচে বালিকা বিভাগে জয় পেয়েছে সানিডেল ও স্কলাস্টিকা। আর বালক বিভাগে দিনের বিজয়ী স্কুলগুলো হল নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ও বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, সানিডেল, ধানমন্ডি টিউটোরিয়াল, বিসিআইসি স্কুল ও প্লে পেন।