জাতীয় স্পোর্টস কাউন্সিল জিমনেশিয়ামে আজ থেকে শুরু হতে যাচ্ছে পঞ্চম বিভাগীয় কারাতে টুর্নামেন্ট। ২০ দিনের এই টুর্নামেন্টটির উদ্বোধন করবেন রেলমন্ত্রী মুজিবুল হক। একই দিনে রাজশাহী, রংপুর, সিলেট, চিটাগাং, খুলনা ও বরিশালেও একইদিনে শুরু হচ্ছে টুর্নামেন্টটি। বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) আয়োজনে এই টুর্নামেন্টটিতে ঢাকার ১১টি জেলার মোট ১৫০ জন ছেলে মেয়ে অংশ নিবে।
