আগামীকাল বুধবার বাদ আসর হতে যাত্রাবাড়ী খানকা-ই-মোহাম্মদীয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফী আবুল খায়ের মোহাম্মদ ওয়াজই উল্লাহর (রহ) ১৯তম বার্ষিক ওফাত শরীফ উপলক্ষে ৯৮/২ দক্ষিণ যাত্রাবাড়ী, খানকা শরীফ রোড ঢাকায় অবস্থিত ‘মসজিদ-ই-নূর ও খানকা-ই-মোহাম্মদীয়া’ দরবার শরীফে ইছালে ছওয়াব ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। এ মাহফিলে ওয়াজ করবে পীর সাহেব কেবলার খলিফাবৃন্দ ও ইসলামী চিন্তাবিদগণ। আখেরী মোনাজাত পরিচালনা করবেন গদ্দীনশীল পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফী আবুল খায়ের মোহাম্মদ ওয়াজিহ উদ্দিন মোস্তফা।-প্রেস বিজ্ঞপ্তি
