অলিউর রহমান
পাবনার সুজানগরের দুরিয়া কামালপুর গ্রামের মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য অলিউর রহমান (৬০) গত শনিবার রাতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ময়মনসিংহ শহরে তার এক মেয়ের বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ ছেলে রেখে গেছেন। কামালপুর ঈদগাহ মাঠে গত রবিবার বিকালে জানাজা শেষে একই গ্রামের কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
মো. আ. রব বেপারী
বরিশালের বানারীপাড়ার মসজিদ বাড়ী গ্রামের মুক্তিযোদ্ধা ও চট্টগ্রামের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো. আ. রব বেপারী (৬৫) গত রবিবার ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলার মসজিদ বাড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে গত সোমবার তাকে দাফন করা হয়।
