শোক সংবাদ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২২:২৫
জহিরুল ইসলাম মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলসা ইউনিয়নের ২বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জহিরুল ইসলাম (৪৮) গত রবিবার নিজ কর্মস্থলে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। বাদ জোহর নিজ বাড়িতে তার কুলখানি অনুষ্ঠিত হবে। আফতাব উদ্দিন আহমেদ বাদশা মিয়া বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আফতাব উদ্দিন আহমেদ বাদশা মিয়া (৮৮) গত রবিবার বার্ধক্যজনিত কারণে রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। তিনি ৩ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ডা. আলী আশ্রাফ কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামের ডা. শহিদুল ইসলামের বাবা ডা. আলী আশ্রাফ (৬৫) গত শনিবার রাতে চিকিত্সাধীন অবস্থায় ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। মারহুমা বেগম কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার কমলপুর গ্রামের মাতাবুল ড্রাইভারের মা মারহুমা বেগম (৭৫) বার্ধক্যজনিত কারণে গত রবিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। মাওলানা নূরুল হুদা গাজীপুর মহানগরের হারবাইদ দারুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. নূরুল হুদা (৭০) ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত রবিবার ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৭ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশন মেয়র অধ্যাপক এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। আবু শামা ঝিনাইদহের মহেশপুর উপজেলার ইদ্রাকপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু শামা (৫৭) হূদরোগে আক্রান্ত হয়ে গত রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। আজিজুল হক মুক্তিযোদ্ধা ও জেমস ফিনলে’র প্রাক্তন কর্মকর্তা আজিজুল হক (৮০) গত রবিবার চট্টগ্রাম নগরীর এক ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। ১৯৭১ সালে কলকাতায় অবস্থান করে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন। মারফত আলি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বৃপাচাশি গ্রামের মারফত আলি (৭৫) গত রবিবার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন। মো. হারিছ উদ্দিন ভুঁইয়া ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. বিল্লাল হোসেনের বাবা মো. হারিছ উদ্দিন ভুঁইয়া (৭০) এ্যাজমা রোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার কিশোরগঞ্জ জেলার মিঠামঈন উপজেলায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। আবু সাঈদ জয়পুরহাট জেলা ক্ষেতলাল উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আবু সাঈদ গত রবিবার হূদরোগে আক্রান্ত হয়ে উপজেলার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার গভীর শোক প্রকাশ করেছেন।