রফিকুল ইসলাম রনি
১৯৮৬ সালে জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য ও বিএনপি নেতা রফিকুল ইসলাম রনির ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে চাঁদপুর কচুয়ায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শেখ রওশন আলি
শ্রমিক নেতা কমরেড শেখ রওশন আলির ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি কুষ্টিয়ার সব আন্দোলনের প্রাণ পুরুষ ও রাজনৈতিক নেতা-কর্মীর কাছে রওশন ভাই বলে পরিচিত ছিলেন। তার স্মরণে আজ বিকাল ৪টায় সিপিবি’র উদ্যোগে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে গণসমাবেশ ও জাগরণী অনুষ্ঠিত হবে।
মো. আলতাব উদ্দিন ভুঁইয়া
ঢাকার যুগ্ম জেলা জজ মো. ফজলে এলাহী ভুঁইয়ার বাবা মো. আলতাব উদ্দিন ভুঁইয়ার ১০ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ধূবীপাথর গ্রামে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
