জামিনে মুক্ত হলেন এমপি রনি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২৩:০৯
সাংবাদিক পেটানোসহ ৩টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার ৭ দিন পর কারাগার থেকে গতকাল সোমবার মুক্তি পেয়েছেন এমপি গোলাম মাওলা রনি। তিনি গতকাল সকাল ১১টা ১০ মিনিটে গাজীপুরস্থ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে মুক্ত হন। কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২ সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবীর বলেন, আদালত থেকে তার জামিনের কাগজ গতকাল আমাদের কাছে পৌঁছে। মুক্ত হয়ে জেল গেইটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি রনি বলেন, জেলখানা মানুষের জীবনের জন্য এক বিরাট শিক্ষা। আমি ১ মাস ২০ দিন জেলখানায় ছিলাম। এই শিক্ষা আগামী দিনগুলোতে আমার কর্মজীবনে প্রতিটি কাজে আমি অনুসরণ করবো। এ সময় রনির স্ত্রী কামরুন্নাহার রনো, ছোট ভাই গোলাম জিলানী প্রমুখ উপস্থিত ছিলেন।