বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত হাসানুর রহমান রিমনকে ‘নৌকা’ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী সাবেক জাতীয় সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুকে ‘হাত পাখা’ প্রতীক বরাদ্দ করা হয়েছে। তাদের গতকাল সোমবার এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। জেলা রিটার্নিং অফিসার মোস্তফা ফারুক বলেন, প্রার্থীরা তাদের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালাতে পারবেন।
এদিকে গত ৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হওয়া ২ স্বতন্ত্র প্রার্থীর করা আপিল প্রধান নির্বাচন কমিশনে খারিজ হয়। এরপর বেতাগী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবদুস সোবাহান গত রবিবার এবং অন্য প্রার্থী অধ্যাপক হুমায়ূন কবির হিরু গত সোমবার হাইকোর্টে রিট করেছেন।
