রাস্তায় যানজট এড়াতে গাড়ির পার্কিংয়ের স্থান নির্দিষ্ট করে দেয়া হয়। কিন্তু পার্কিংয়ে যদি গাড়ি রাখা না যায় তাহলে পার্কিংয়ের স্থান নির্দিষ্ট করার কি কোনো অর্থ আছে! যুক্তরাজ্যের ওয়েলসে গাড়ি পার্কিংয়ের জন্য সেই অর্থহীন কাজটিই করেছে কর্তৃপক্ষ। পার্কিং স্থানের আয়তন নয় ইঞ্চি চওড়া!
কামারথেনশায়ারের রাস্তায় পার্কিং স্থানের এই আয়তন দেখে গাড়ির চালকরা বিস্মিত। হলুদ দাগ দিয়ে পার্কিংয়ের স্থান নির্দিষ্ট করে দেয়া হয়েছে। চালকরা জানিয়েছেন, বড় মাপের হলে বাচ্চাদের খেলনা গাড়ি এই স্থানে রাখা যায়। আর সেখানে কিভাবে একটি গাড়ি রাখা সম্ভব! এলাকার বাসিন্দারাও শহরের কর্মকর্তাদের এ ধরণের কাজ দেখে বিস্মিত। বাস ট্যুর ম্যানেজার এমির ফিলিপস জানিয়েছেন, আমি আমার চোখকে বিশ্বাসই করতে পারছি না যে এত ছোট আয়তনের জায়গা গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট করা হয়েছে। তিনি বলেন, হাস্যকর এই কাজটি করার পর কর্তৃপক্ষ একে অপরের ওপর দোষ চাপাচ্ছেন! -বিবিসি
