বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ।
ব্রিটিশ শাসন
১৫. কত সাল পর্যন্ত ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসন চলে?
উ: ১৭৫৭-১৮৫৭ সাল পর্যন্ত।
১৬. ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসন ইতিহাসে কী নামে পরিচিত?
উ: কোম্পানির শাসন।
১৭. কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন? উ: লর্ড ক্লাইভ।
১৮. কিসের বিরুদ্ধে সিপাহীদের মধ্যে অসন্তোষ এবং বিদ্রোহ দেখা দেয়?
উ: কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে।
১৯. ব্রিটিশ রানি কত সালে সমগ্র ভারতের শাসনভার নিজ হাতে নিয়ে নেয়?
উ: ১৮৫৮ সালে।
২০. কত সাল পর্যন্ত ব্রিটিশরা ভারত শাসন করে?
উ: ১৮৫৮-১৯৪৭ সাল পর্যন্ত।
২১. ‘ভাগ কর শাসন কর’ নীতির ফলে কী হয়?
উ: এদেশের মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি এবং অঞ্চল ভেদে বিভেদ সৃষ্টি হয়।
২২. কত সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়?
উ: বাংলা ১১৭৬ সালে (ইংরেজি ১৭৭০ খ্রিস্টাব্দে)
২৩. কোন্ দুর্ভিক্ষ ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত?
উ: ১৭৭০ সালের দুর্ভিক্ষ।
২৪. নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে কোন ব্যবস্থার উন্নতি হয়?
উ: শিক্ষা ব্যবস্থার।
২৫. সড়কপথ ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে কোন ব্যবস্থার উন্নতি হয়?
উ: যোগাযোগ ব্যবস্থার।
২৬. কত শতকে বাংলায় নবজাগরণ ঘটে? উ: উনিশ শতকে।
২৭. শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে কী ঘটে?
উ: বাংলায় নবজাগরণ ঘটে।
