জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা

আদালতে খালেদা উপস্থিত না হওয়ায় অভিযোগ গঠনের শুনানি পেছাল

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৩, ২৩:৩৮
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে উপস্থিত না হওয়ায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামি ৬ অক্টোবর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। গতকাল সোমবার এ মামলায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। সংসদ অধিবেশন চলমান থাকায় খালেদা জিয়ার আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মো. মোতাহার হোসেন শুনানি শেষে আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।