আজ ৩ আশ্বিন, ১৪২০ বঙ্গাব্দ এবং ১১ জিলক্বদ, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৫৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও বুধ। আপনার শুভসংখ্যা ৯ ও ৫ । শুভবার মঙ্গল ও বুধবার। শুভরত্ন : রক্তপ্রবাল ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনিঃ সাহসী ও কৌশলী। আপনার উদ্যোগ আছে, দৃঢ় ইচ্ছাশক্তি আছে। আপনি কর্মঠ। আপনার মেধা যে কোন বিষয়ের গভীরে প্রবেশ করতে সক্ষম। চমত্কার কথা বলতে ও সহজে অন্যদের প্রভাবিত করতে পারেন আপনি। নেতৃত্বের গুণাবলীও আছে আপনার। অনেক শত্রুতা সৃষ্টি হলেও সরাসরি বিরোধে জড়ান না। তবে অন্যদের ভুল-ত্রুটি বিরক্তির কারণ হতে পারে। জীবনের লক্ষ্যস্থির করে এগুতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: গ্রেটা গার্বো, ক্লদেত কোলবার্ট, কবি স্যামুয়াল জনসন, পদার্থ বিজ্ঞানী জেম বার্নাড লিয়ন ফনকাল্ট।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ নিজের কোনো ভুলের জন্য আর্থিক ক্ষতি হতে পারে। চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। শরীর অসুস্থ হতে পারে। পিত্ত সংক্রান্ত কোনো ব্যাধিতে ভুগতে পারেন। শরীরের প্রতি অধিকতর মনোযোগ দিন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। দৈনন্দিন কাজে অগ্রগতি হতে পারে। প্রাপ্তি যোগ আছে। অনুকূল সময়কে কাজে লাগাতে চেষ্টা করুন। কাজকর্মে কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না সমাধান সহজ হবে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। শত্রুপক্ষ আজ ক্ষতি করার চেষ্টা করতে পারে। বুদ্ধি খাটিয়ে কাজ করুন। ধীরে চলার নীতি গ্রহণ করলে ভালো করবেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ উত্তেজনা পরিহার করুন। হঠাত্ উত্তেজনা আপনাকে অসুস্থ করে তুলতে পারে। ব্যবসায়িক দিক মিশ্র সম্ভাবনাময়। প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। বাণিজ্যিক ক্ষেত্রে আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ চিত্ত চাঞ্চল্য ক্ষতির কারণ হতে পারে। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। পারিবারিক পরিবেশ ভালো রাখার চেষ্টা করুন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্ম পরিবর্তন অথবা বদলির সম্ভাবনা আছে। বৈষয়িক ব্যাপারে কোনো ধরনের অশান্তি দেখা দিতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ। যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ অংশিদারী ব্যবসার জন্য দিনটি শুভ। ব্যবসায় নিজের প্রভাব বৃদ্ধির সুযোগ পাবেন। রাজনীতির জন্য সময় অনুকূল থাকবে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। বাড়িতে কারো অসুস্থতায় চিন্তিত হবেন। আর্থিক দিক কিছুটা ব্যয় বহুল হতে পারে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ নতুন ব্যবসার চিন্তা-ভাবনা করতে পারেন। তবে সিদ্ধান্ত নেয়ার আগে নিজের শক্তি সামর্থ্যের বিষয়টি বিবেচনা করলে ভালো করবেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে কারো অসুস্থতায় চিন্তিত হবেন। অপ্রত্যাশিতভাবে ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিনোদন শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ বৈষয়িক ব্যাপারে কোনো সমস্যা দেখা দিতে পারে। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। পেশাজীবীদের জন্য দিনটি শুভ। চিকিত্সক ও আইনজীবীদের সাফল্য ও সুনাম বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। যোগাযোগ শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কর্মপরিবেশ অনুকূল থাকবে। মানসিক শান্তি অক্ষুণ্ন থাকবে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা জোরদার করুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। লৌকিকতার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ ব্যস্ততা বৃদ্ধি পাবে। কোনো সভা-সমিতিতে না গেলেই ভালো করবেন। কোনো ধরনের ঝামেলায় জড়াতে পারেন। কাজকর্মে মন বসানো কঠিন হবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে কোনো অনুকূল পরিবর্তন বা পদোন্নতি হতে পারে। বেসরকারি চাকরিতে কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। পরোপকারের জন্য আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আজ নির্জনতা ভালো লাগতে পারে। যাত্রা শুভ।
