ক্যাম্পাসের টুকরো খবর

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৩৫
উচ্চ শিক্ষা নিয়ে তথ্য মেলা ক্যাম্পাস প্রতিবেদক সম্প্রতি রাজধানীর বেঙ্গল ক্যাফেতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘অস্ট্রেলিয়ান এডুকেশন ওপেন ডে’। এডুকেশন কনসালটিং প্রতিষ্ঠান প্যাক এশিয়া স্ট্যাডি অ্যাবরোডের আয়োজনে মেলায় অস্ট্রেলিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে আগ্রহীদের সরাসরি তথ্য সেবা দেয়া হয়। এতে অংশ নেয় অস্ট্রেলিয়ার বন্ড ইউনিভার্সিটি, চালর্স স্ট্রুট ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, ইউটিএস: ইনসার্চ এবং ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল কলেজ, অস্ট্রেলিয়া। এছাড়াও মোনাশ, ম্যাকয়ারি গ্রিফিত ইউনিভার্সিটিতে আবেদন করার বিষয়েও আগ্রহীদের পরামর্শ প্রদান করা হয়। এতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। === ঢাকা কলেজ ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা কলেজ সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক যাকারিয়া ইবনে ইউসুফ সভাপতি, রাইজিং বিডি ডটকমের স্টাফ রিপোর্টার নিয়াজ মাহমুদ সোহেল সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের সময়ের রিপোর্টার সালমান তারেক শাকিল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটিকে অনুমোদন দিয়েছেন কলেজটির অধ্যক্ষ এবং সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ড. আয়েশা বেগম। সাংবাদিক সমিতির এক জরুরি সাধারণ সভায় আহ্বায়ক কমিটির আয়োজনে পূর্ণাঙ্গ কমিটি গঠিত nq|