দ্বিতীয় অধ্যায়
এক কথায় উত্তর
১. বাংলায় ইংরেজরা কেন এসেছিল?
উত্তর: বাণিজ্য করতে।
২. পলাশী যুদ্ধ কত সালে হয়?
উত্তর: ১৭৫৭ সালে।
৩. পলাশী যুদ্ধ জুন মাসের কত তারিখে হয়?
উত্তর: ২৩।
৪. ইংরেজরা কত বছর শাসন করে?
উত্তর: দুশো বছর।
৫. সিরাজউদ্দৌলা কে ছিলেন?
উত্তর: বাংলার শেষ স্বাধীন নবাব।
৬. সিরাজউদ্দৌলা আলিবর্দী খাঁর কে ছিলেন?
উত্তর:দৌহিত্র।
৭. আলিবর্দী খাঁর মৃত্যু হয় কত সালে?
উত্তর: ১৭৫৬ সালে।
৮. সিরাজউদ্দৌলা কত বছর বয়সে নবাব হন?
উত্তর: ২২ বছর বয়সে।
৯. ঘসেটি বেগম সিরাজদ্দৌলার কে ছিলেন?
উত্তর: বড় খালা
১০. ইংরেজদের বাণিজ্য সংস্থার নাম কি ছিল?
উত্তর: বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
১১. পলাশী যুদ্ধ হয় কোন স্থানে?
উত্তর:পলাশী নামক স্থানে।
১২. পলাশী যুদ্ধে মীর জাফর কি করেছিল?
উত্তর: বিশ্বাসঘাতকতা।
১৩. মীর কাসিম কেমন লোক ছিল?
উত্তর:স্বাধীনচেতা।
১৪. মীর কাশিমের সাথে ইংরেজদের কতবার যুদ্ধ হয়?
উত্তর:দু’বার।
১৫. বক্সারের যুদ্ধ কত সালে হয়?
উত্তর: ১৭৬৪ সালে।
১৬. কোম্পানির প্রথম শাসনকর্তার নাম কি?
উত্তর: লর্ড ক্লাইভ।
১৭. ১৮৫৭ সালে কোন বিপ্লব হয়?
উত্তর: সিপাহি বিপ্লব।
১৯. ভারত ও পাকিস্তান কত সালে বিভক্ত হয়?
উত্তর: ১৯৪৭ সালে।
২০. ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্য কি?
উত্তর: ‘ভাগ কর শাসন কর’ নীতি।
২১. ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য কি ছিল?
উত্তর:শোষণ ও নিজেদের লাভ।
২২. ১৭৭০ সাল কি নামে পরিচিত?
উত্তর: ছিয়াত্তরের মন্বন্তর।
