আহমেদ জসিম
মানুষেরই রূপ ধরে পৃথিবীতে এলে
হাত-মুখ-চোখ-নাক মানুষেরই মতো।
কাশো তুমি, হাসো তুমি মানুষ যেমন,
লেবাসে-পোশাকে ধরো মানবেরই রূপ।
আচরণে তুমি যদি না হও মানুষ,
তুমি যদি হিংসার ছড়াও বাতাস,
লোভের আগুন দিয়ে মানুষ পোড়াও,
নারীদেহ যদি হয় লোভের খোরাক,
তাহলে তো তুমি নও মানুষ মোটে,
পশুর অধম তুমি ধিক-ধিক-ধিক।
আমাদের যত ঘৃণা দিলাম তোমায়,
নরকের কীট হয়ে থাকবে ধরায়।
