রঙ্গরস

আপডেট : ১৭ মে ২০১৯, ২০:৪১

অফিসের অনেকেই দেরি করে আসে বলে একদিন বড়কর্তা ঠিক করলেন যে এর একটা শেষ দেখে ছাড়বেন। কাজেই একদিন হঠাত্ সকাল থেকে অফিসের গেটে তিনি দাঁড়িয়ে থাকলেন কে কে দেরি করে আসে তা নিজেই দেখবেন বলে। ভাগ্যক্রমে মোটামুটি সবাই সেদিন সময়মতো এল শুধু লতিফ সাহেব ছাড়া। প্রায় আধাঘণ্টা পরে যখন সে এসে পৌঁছাল তখন বড়কর্তা তাকে দেখে রাগে হিসহিসিয়ে বললেন—আজ আধাঘণ্টা লেট করে এসে আপনি বিশাল ভুল করেছেন লতিফ সাহেব।

বসের কথা বলার ঢং দেখে লতিফ সাহেবও ফিসফিস করে উলটো জানতে চাইলেন—কেন স্যার? আজ বিশেষ কিছু ঘটেছে?