গতকাল মঙ্গলবার দৈনিক ইত্তেফাকে প্রকাশিত নাটোর জেলা পাতার মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাফর উল্লাহ। জেলা প্রতিনিধি রেজাউল করিম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র এমদাদুল হক আল মামুন, গোলাম কামরান প্রমুখ। জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম রমজান, ইত্তেফাকের লালপুর সংবাদদাতা মোজাম্মেল হক, সিংড়া সংবাদদাতা এসএম রাজু আহমেদ বড়াইগ্রাম সংবাদদাতা আব্দুল মান্নান, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
