জেলা সদরে অবস্থিত যৌনপল্লীতে সাম্প্রতিক হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় গতকাল সোমবার মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার প্রায় ২০ দিন পর মামলাটি দায়ের করেন স্থানীয় পুরান বাজার কাটপট্টির পরিমল সরকার। মাদারীপুর বনিক সমিতির সাধারণ সম্পাদক মিলন ভূঁইয়াসহ ১৭ ব্যক্তিকে আসামি এবং অজ্ঞাত আরোও ২৫০ থেকে ৩শ’ জনকে আসামি করা হয়েছে।
চলতি বছরের ২৭ আগস্ট ২শ’ থেকে ৩শ’ ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে যৌনপল্লীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এ সময় হামলাকারীরা লাখ লাখ টাকার সম্পদ বিনষ্ট করে ও লুটপাট করে নিয়ে যায়।
