২ বছর ভারতে কারাভোগের পর দেশে ফিরল ২ শিশুসহ ৯ যুবতী। ভারতের পেট্রাপোল বিএসএফ সোমবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট বিজিবি কাছে হস্তান্তর করেছে। ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এদের দেশে ফেরত আনা হয়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, দেশে ফেরত আসা ২ শিশুসহ ৯ যুবতী ২বছর আগে অবৈধ পথে ভারত যায়। ভারতের মুম্বাই এলাকায় বাসাবাড়িতে কাজ করার সময় সেখানকার পুলিশ তাদের আটক করে। পরে মুম্বাই একটি সরকারি শেল্টার হোমে তাদের ঠাঁই হয়।
দেশে ফেরত আসারা হলো—পাবেল, সোনালী, সুমি, তানিয়া, সালমা, রাবেয়া, মুরশিদা, রেশমা, হুসনে আরা শিশু আবির ও তুষার। এদের বাড়ি খুলনা, চাঁদপুর, ঢাকা ও জীবননগর। পরে তাদের যশোর মানবাধিকার সংস্থা ‘রাইটস’-এর নিকট হস্তান্তর করা হয়।
