ব্রিটিশ পার্লামেন্টের এমপি রুশনারা আলীর সঙ্গে গতকাল মঙ্গলবার দুপুরে সৌজন্য সাক্ষাত্ করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এসময় বিএনপি নেতারা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীর সন্ধানে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ কামনা করে রুশনারা আলীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
নেতৃবৃন্দ রুশনারা আলীকে আরো অবহিত করেন, গত বছরের ২৩ এপ্রিল বিশ্বনাথে সহিংতায় মিথ্যা মামলা দিয়ে বিএনপির ৯০ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিশ্বনাথের সার্বিক বিষয় নিয়ে তারা ব্যাপক আলোচনা করেন।
