গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলা থেকে অপহূত ফারজানা নামে এক শিশুকে উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। একই সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই যুবককে আটক করেছে।
সোমবার গাজীপুরের জয়দেবপুর থানার এনায়েতপুর গ্রামের ফারুক হোসেনের তিন বছর বয়সী কন্যা ফারজানাকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার হাসপাতাল পাড়ার বাসিন্দা গোলাম মোস্তফার বখাটে ছেলে মোরাদ মো:খালেদুজ্জামান ও দিনাজপুর জেলার পার্বত্যপুর থানার আবিজিদবপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে আল আমীনস(১৯) অপহরণ করে।
সোমবার রাতে রৌমারী উপজেলায় যাওয়ার পথে পুলিশের একটি টহলদল সারমারা বাজার নামক স্থানে শিশু ফারজানাসহ দুই যুবককে আটক করে। মঙ্গলবার সকালে বকশীগঞ্জ থানা পুলিশ জয়দেবপুর থানা পুলিশের মাধ্যমে শিশু ফারজানাকে তার পিতা-মাতার কাছে হস্তান্তর করেন।
