পাবনার চাটমোহরে খাদ্য বিষক্রিয়ায় একই পরিবারের ৮ জন অসুস্থ হয়েছে। এদের মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অসুস্থরা হলেন, উপজেলার ছাইকোলা ইউনিয়নের লাঙ্গলমোরা গ্রামের মজিরন বেওয়া, মজুর রহমানের স্ত্রী সেলিনা খাতুন, মেয়ে ময়না খাতুন, ময়ুরী খাতুন, মৌ, ছেলে তোতা, মজনুর রহমানের বোন জয়গুন খাতুন ও ভাগনী রিতু।
এলাকাবাসী জানায়, মজনুর রহমানের পরিবারের এ সকল সদস্য রবিবার রাতে ট্যাকের চালের ভাত (নষ্ট ধানের এক প্রকার চাল) খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পুরো একদিন তাদের গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিত্সা দেয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। মঙ্গলবার তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মঞ্জুরা রহমান জানান, খাদ্যে বিষক্রিয়ায় এরা আক্রান্ত হয়েছে। তবে এখন আশংকামুক্ত।
