মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসমূহের চিকিত্সা সেবার মানোন্নয়নে দি কলম্বো প্লানের আওতায় এশিয়ান সেন্টার ফর সার্টিফিকেশন এন্ড এডুকেশন অব এডিকশন প্রফেশনালস্ এর উদ্যোগে ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। কর্মশালায় অর্থায়ন করে ব্যুরো অব ইন্টারন্যাশনাল নারকোটিকস এন্ড ল এনফোর্সমেন্ট এফেয়ার্স অব দি ইউ এস ডিপার্টমেন্ট অব স্টেট। বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিত্সায় নিয়োজিত ১৫ জন চিকিত্সক ও পেশাজীবী এই প্রশিক্ষণ নেন। কর্মশালা পরিচালনা করেন এসিসিই এর এক্সিকিউটিভ ট্রেইনার মিস সুস্মিতা ব্যানার্জী। প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন মিস নাতালী পানাবোকে, ভারোনিকা ফিলিপ ও মিস অদীতি ঘানাকার। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সনদ বিতরণ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহা-পরিচালক মোহাম্মদ ইকবাল।-প্রেস বিজ্ঞপ্তি
