নিপ্রো জেএমআই ফার্মার সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:২১
নিপ্রো জেএমআই ফার্মার উদ্যোগে ঢাকা বারডেম হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের অংশগ্রহণে ঢাকা ক্লাবে সমপ্রতি একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রফেসর জাফর আহমেদ লতিফ। নিপ্রো জেএমআই ফার্মার চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান স্বাগত বক্তব্য রাখেন। সেমিনারে লিনাগ্লিপটিনের উপর বক্তব্য রাখেন ডা. এস এম আশরাফুজ্জামান ও নিপ্রো জেএমআই ফার্মার এক্সিকিউটিভ ডিরেক্টর মো: মিজানুর রহমান। -প্রেস বিজ্ঞপ্তি