মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:২১
নজরুল ইসলাম প্রকৌশলী নজরুল ইসলামের ৪২তম শাহাদাত্বার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মরহুমের ওপর প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সৈয়দ আমিনুল ইসলাম জাকির বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম জাকিরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হবে। এ ছাড়া তার পশ্চিশ চাখার গ্রামের বাড়িতে বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করা হবে। হাজি মোহাম্মদ জয়নাল আবেদীন রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজি মোহাম্মদ জয়নাল আবেদীনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে স্থানীয় কাদেরিয়া তৈয়্যেবিয়া মাদ্রাসা, ছাপড়া মসজিদ ও এতিমখানা, টিক্কাপাড়া বায়তুল ইমাম জামে মসজিদ এবং ঢাকা উদ্যানের বায়তুর রসুল জামে মসজিদে দোয়া মাহফিল ও গরীবদের মাঝে খাবার বিতরণ করা হবে।