গোরস্থানে মানুষ যায় তার আত্মীয়-স্বজনের জন্য প্রার্থণা করতে। কিন্তু সেখানে গিয়ে যদি কেউ নেশাগ্রস্থ হয় তাহলে পথ হারানোটাই হয়তো স্বাভাবিক। রাশিয়ার দুইজন মহিলা ঠিক সেই কাজটিই করেছেন!
রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, গত শনিবার তমস্ক এলাকার ভরোনিনো গ্রামের দুইজন মহিলা সাত থেকে সতের বছরের চারজন মেয়ে নিয়ে গোরস্থানে যান। তারা প্রার্থণা করেন। কিন্তু বের হওয়ার জন্য রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। পরে ইমার্জেন্সি পুলিশে ফোন করেন এবং সাহায্য চান। তাদের উদ্ধারে কর্মীরা ফ্লাশলাইট এবং শব্দ ব্যবহার করে। একপর্যায়ে তাদের উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়। বর্তমানে তারা বাড়িতেই আছেন। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা অ্যালকোহলে আসক্ত ছিলেন! ফলে পথ চিনতে পারেননি। কর্মকর্তারা জানান, গোরস্থানে মৃতদের আত্মীয়-স্বজনদের বিভিন্ন ধরণের খাবার এবং অ্যালকোহল নিয়ে আসাটা একটা স্বাভাবিক ঘটনা! -ইউপিআই
