মোদীর জন্য বদদোয়া!

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৬
কারো জন্মদিনে দোয়া করা হয়। এটাই রীতি। কিন্তু ‘বদদোয়া’ কখন করা হয়? কারো প্রতি যখন চরম ক্ষোভ তৈরী হয়। ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী গতকাল তার জন্মদিনে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছাবাণে ভাসতে থাকেন। রাজনৈতিক দলের প্রধানরা ছাড়াও ভক্ত সমর্থকরা তাকে শুভেচ্ছা জানান এবং দীর্ঘায়ু কামনা করেন। দীর্ঘায়ু কামনাকারীদের মধ্যে একজন ছিলেন জনতা দল ইউনাইটেডের নেতা কে সি তিয়াগি। তিনি দীর্ঘায়ু কামনা করে দোয়া করলেও মোদীর সবচে কাঙ্খিত স্বপ্নের ব্যাপারে ‘বদদোয়া’ করেছেন। তিনি বলেন, মোদীর জন্মদিনে অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু একই সাথে এই কামনা করছি যে তিনি যেন প্রধানমন্ত্রী হতে না পারেন! মোদীর প্রতি তিয়াগির কেন এত ক্ষোভ সেটা অবশ্য তিনি জানাননি। আর জন্মদিনে প্রকাশ্য ‘বদদোয়া’ করে মোটেও অনুতপ্ত নন বলে তিনি জানিয়েছেন। -এনডিটিভি