রাসিক’র নবনির্বাচিত মেয়র বুলবুল দায়িত্ব নিচ্ছেন আজ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৭
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল দায়িত্ব গ্রহণ করছেন আজ। এছাড়াও রাসিকে নতুন পরিষদও দায়িত্ব গ্রহণ করবে। এদিকে বিদায়ী পরিষদের ৫ বছর মেয়াদ পূর্তিতে গতকাল মঙ্গলবার দায়িত্বপ্রাপ্ত মেয়র সরিফুল ইসলাম বাবু ও কাউন্সিলরগণ তাদের শেষ কর্মদিবসে রাসিক সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে তাদের সাফল্য ও ব্যর্থতা তুলে ধরা হয়।