গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:২৪
বাঁশির সুর কার না ভালো লাগে! আর ২০১০ সালের আগস্ট মাসে এই বাঁশির সুরে সবাইকে মন্ত্রমুগ্ধ করে দেওয়ার মতো এক আয়োজনই বসেছিল জাপানের আমোরি শহরে। জাপানের বৃহত্তম তিনটি উত্সবের একটি হিসেবে স্বীকৃত নেবুটা ফেস্টিভ্যালে এদিন ঐতিহ্যবাহী ল্যান্টার্ন, বাঁশি ও অন্যান্য সামগ্রী নিয়ে হাজির হয়েছিলেন শহরটির কয়েক হাজার অধিবাসী। আর এদের সম্মিলিত প্রয়াসেই স্থাপিত হয় একসাথে সবচেয়ে বেশি মানুষের বাঁশি বাজানোর রেকর্ড। মূলত কিশোর থেকে যুবক বয়সী সর্বমোট ২,৩২০ জন অধিবাসী সেদিন একসাথে নির্দিষ্ট একটি সুর তোলেন তাদের বাঁশিতে। আর এরই মাধ্যমে ভেঙে যায় ইতোপূর্বে একসাথে ১,৯৮৯ জনের একত্রে বাঁশি বাজানোর পূর্বোক্ত গিনেজ রেকর্ডটি।