এক লোক একটা অভিজাত রেস্টুরেন্টে ঢুকে দেখল তিনটা দরজা—
১ম দরজায় লেখা :চাইনিজ খাবার
২য় দরজায় লেখা :বাঙালি খাবার
৩য় দরজায় লেখা :ইংরেজ খাবার
লোকটি তার পছন্দ অনুযায়ী চাইনিজ খাবারের দরজায় ঢুকলে সেখানে আরও দুটি দরজা দেখতে পেলেন।
১ম দরজায় লেখা :বাড়ি নিয়া খাইবেন
২য় দরজায় লেখা :হোটেলে খাইবেন
লোকটি হোটেলে খেতে চেয়েছিলেন তাই হোটেলে খাইবেন লেখা দরজায় ঢুকলে সেখানে আরও দুটি দরজা দেখতে পেলেন।
১ম দরজায় লেখা :এসি
২য় দরজায় লেখা :নন এসি
লোকটি এসি রুমে খেতে চেয়েছিলেন তাই তিনি এসি লেখা দরজাটায় ঢুকলে সেখানে আরও দুটি দরজা দেখতে পেলেন।
১ম দরজায় লেখা :ক্যাশ খাইবেন
২য় দরজায় লেখা :বাকি খাইবেন
লোকটি ভাবল বাকি খেলেই ভালো হয় তাই তিনি বাকি খাবেন দরজাটা খুলে বেরোতেই তিনি নিজেকে হোটেলের সামনের রাস্তায় আবিষ্কার করলেন।
শিক্ষক :তুমি কি পরীক্ষার সময় বান্তার খাতা দেখে উত্তর লিখেছ?
সান্তা :না তো
শিক্ষক :তাহলে তোমাদের দুইজনের উত্তর একইরকম হলো কেন?
সান্তা :আপনি টিচার হয়ে এরকম আজব প্রশ্ন কেন করছেন? আপনি আমাদের একইরকম প্রশ্ন দিয়েছেন তো উত্তরও একই রকম হবে...তাই না?
