বরিশালে ঘাট দখল নিয়ে বিএনপি ও শ্রমিক লীগের সংঘর্ষ, আহত ৫

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৮
বরিশালে স্পিড বোট ঘাট দখলকে কেন্দ্র করে বিএনপি ও শ্রমিক লীগ নেতা-কর্মীদের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। শ্রমিক লীগের অভিযোগ, মঙ্গলবার দুপুরে স্টিমারঘাট দখলের চেষ্টা চালান বিএনপি নেতা কামরুজ্জামান। এ সময় শ্রমিক লীগ নেতারা বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কামরুজ্জামান, বেল¬াল, কবির, শামীম ও মিন্টু গুরুতর আহত হলে তাদের শেরেবাংলা মেডিক্যালে ভর্তি করা হয়। কোতোয়ালী মডেল থানা সেকেন্ড অফিসার এস.আই গোলাম কবির জানিয়েছেন, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। দুই পক্ষকেই বলা হয়েছে স্পিড বোট বন্ধ রাখতে। সমাধানের পর আবার স্পিড বোট চলাচল করবে। এদিকে বিএনপি নেতা কামরুজ্জামান জানিয়েছেন, আমরা ঘাট দখল করতে যাইনি। কিছুদিন পূর্বে এমপি সরোয়ার ওই স্থান থেকে যাওয়ার সময় ওরা কটূক্তি করে। কেন কটূক্তি করেছে তা জানার জন্য গিয়েছিলাম।