লৌহজংয়ে নাব্যতা সঙ্কট

মাওয়ায় ১৬ ফেরির মধ্যে চলছে ১০টি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৮
এবার নাব্যতা সঙ্কটের কারণে মাওয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিসে বিঘ্ন ঘটছে। ১৬ ফেরির মধ্যে গতকাল বুধবার চলাচল করেছে ১০টি ফেরি। এছাড়া স্রোতের কারণে ফেরি পারাপার হতে সময় লাগছে বেশি। এ রিপোর্ট গতকাল বিকালে লেখা পর্যন্ত উভয় পাড়ে ৩শ’ যান পারাপারের অপেক্ষায় ছিল। মাওয়ার বিআইডব্লিউটিসির ম্যানেজার সিরাজুল হক বলেন, লৌহজং টার্নিংয়ে নাব্যতা সঙ্কট দেখা দিয়েছে। এখানে ড্রেজিং করা হয়। এখন বিকল্প চ্যানেল তৈরির চেষ্টা চলছে। ফ্ল্যাট ফেরি চলাচলে সমস্যা হলেও ২টি রো রো ফেরি ও ২টি কে টাইপ ফেরিসহ ১০ টি ফেরি দিয়ে সার্ভিস চালু রাখা হয়েছে। এর ফলে হাজার হাজার যাত্রীদের নতুনভাবে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বেশ কিছুদিন ধরে পণ্যবাহী ট্রাক আটকে পড়ায় উত্পাদিত কৃষি পণ্য ঠিকমতো বাজারজাত করা যাচ্ছে না। বিআইডব্লিউটি’র সহকারী পরিচালক এসএম আসগর আলী বলেন, মাওয়ায় নদী ভাঙনরোধে বিআইডব্লিইট’র ড্রেজিং কাজ শুরুর উদ্দেশ্যে পদ্মায় এখন হাইড্রোগ্রাফি সার্ভে চলছে।