হেফাজতের সিনিয়র নায়েবে আমীর মুফতি ইজহারের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:২৮
সম্পদের হিসাব না দেয়ায় হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। নগরীর খুলশী থানায় দুর্নীতি দমন কমিশন আইনের ২৬ (২) ধারায় মঙ্গলবার দুপুরে মামলা দায়ের করেন দুদক-১ এর উপ-সহকারী পরিচালক মো. সিরাজুল হক। দুদক সূত্রে জানা যায়, সম্পদের হিসাব চেয়ে গত ৪ জুলাই মুফতি ইজহারের কাছে দুদকের পক্ষ থেকে নোটিস পাঠানো হয়। কিন্তু তিনি নোটিস গ্রহণ না করে ফেরত পাঠান।