সাংবাদিক কর্মচারীদের জন্য সরকার ঘোষিত ৮ম ওয়েজবোর্ড রোয়েদাদকে ‘ইতিবাচক অগ্রগতি’ আখ্যা দিয়ে এতে নির্দেশিত প্রতিষ্ঠানের ক্যাটাগরী প্রত্যাখ্যান করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। একইসাথে ৮ম ওয়েজবোর্ডের প্রয়োজনীয় সংশোধনে একটি রিভিউ কমিটি গঠন ও আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সংশোধন চেয়েছে সিইউজে। নতুবা সিইউজে তার সাংগঠনিক কর্মসূচি গ্রহণে প্রস্তুত বলে জানিয়েছে।
সিইউজে সভাপতি শহীদ উল আলম ও সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ঘোষিত ওয়েজবোর্ড রোয়েদাদে ঢাকার সাথে চট্টগ্রামসহ অন্য অঞ্চলের সাংবাদিকদের মধ্যে সুযোগ-সুবিধাগত নানা বৈষম্য রাখা হয়েছে।
