চাকরি খোঁজা আরও সহজ করতে এল

লুজমাঙ্কিস ডটকম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৪
আজ থেকে বছর দশেক আগেও চাকরিপ্রার্থীদের মূল ভরসা ছিল দৈনিক সংবাদপত্র। প্রতিদিন সংবাদপত্রে ছাপা হওয়া চাকরির বিজ্ঞাপনগুলো দেখেই আবেদন করতে হত নিজের পছন্দের চাকরির জন্য। চাকরির বিজ্ঞাপনগুলো আবার একই পত্রিকায় ছাপা হয় না। ফলে কোনো চাকরির বিজ্ঞাপন যেন মিস না হয়, সেটা নিশ্চিত করার জন্য সব সংবাদপত্রই সংগ্রহ করতে হত। ফলে চাকরির খবর পাওয়াটাই অনেক বেকারের জন্য ছিল অন্যতম প্রধান একটি সমস্যা। এই সমস্যার সমাধান হয়ে আসে অনলাইন জব পোর্টালগুলো। একটি সাইট থেকেই মিলতে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির খবর। আর এসব সাইট থেকে সরাসরি অনলাইনে আবেদনের সুযোগ জব পোর্টালগুলোর জনপ্রিয়তা বাড়িয়ে তোলে চাকরিপ্রার্থীদের কাছে। আবার জব পোর্টালগুলোর জনপ্রিয়তায় চাকরিদাতারাও এসব অনলাইন পোর্টালগুলোকে বেছে নিতে থাকে। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু জব পোর্টালগুলোতে অনলাইনে আবেদন করার পর সেই আবেদনটি চাকরিদাতা লক্ষ করছেন কি না কিংবা তিনি প্রার্থীকে কতটা উপযুক্ত মনে করছেন, সেটা জানার কোনো উপায় ছিল না। আবার প্রচলিত জব পোর্টালগুলোতে চাকরিগুলোকে বাছাই করা হয়ে থাকে কিওয়ার্ডের ভিত্তিতে। প্রার্থী সেই পদের জন্য কতটা যোগ্য, সেটা স্বয়ংক্রিয়ভাবে জানার কোনো সুযোগ নেই। এসকল প্রতিবন্ধকতাকে দূর করে আধুনিক এবং ‘ইন্টেলিজেন্ট’ জব পোর্টাল হিসেবেই যাত্রা শুরু করে লুজমাঙ্কিস ডটকম। দেশের মানবসম্পদ খাতে অগ্রণী ভূমিক পালন করার লক্ষ্য নিয়ে দীর্ঘ দুই বছরের গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং নির্মাণ সংক্রান্ত কাজ সম্পন্ন করে সম্প্রতি বাংলাদেশে উদ্বোধন করা হয়েছে ভিন্নধর্মী এবং এ যাবতকালের সেরা চাকরির খোঁজার অভিনব প্ল্যাটফর্ম ‘লুজমাঙ্কিস ডটকম’ (loosemonkies.com)। চাকরির সন্ধান নিয়ে তৈরি হওয়া প্রচলিত যেকোনো ওয়েবসাইটের তুলনায় অনেক বেশি ফিচারে সমৃদ্ধ এই ওয়েবসাইট। চাকরিদাতা এবং চাকরিপ্রার্থী—উভয়ের জন্যই অনেক বেশি কার্যকরী এবং সময়সাশ্রয়ীও বটে এই ওয়েবসাইটটি। লুজমাঙ্কিসের বিশেষ ফিচার আর দশটি চাকরির ওয়েবসাইটের সাথে লুজমাঙ্কিসের সবচেয়ে বড় পার্থক্যটি হচ্ছে এর ‘ইন্টেলিজেন্ট অ্যালগরিদম’। এটিই মূলত একে অন্যদের চাইতে আলাদা করে তুলেছে। এই অ্যালগরিদম ব্যবহারের ফলে চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীরা নিজেদের যোগ্যতা এবং চাহিদার সমন্বয় করতে পারবে অত্যন্ত সহজে। যোগ্যতা অনুযায়ী সেরা চাকরির খবর প্রচলিত ওয়েবসাইটগুলোতে চাকরিপ্রার্থীদের প্রধান কাজটি থাকে নিজের জন্য একটি চাকরি খুঁজে বের করা। এর জন্য তাকে জব পোর্টালে গিয়ে নির্দিষ্ট কিছু বিষয়ের ক্যাটাগরিতে প্রতিটি চাকরির বিজ্ঞাপন দেখতে হয়। নির্দিষ্ট কিছু কিওয়ার্ডের উপর ভিত্তি করে অবশ্য কিছু চাকরির জন্য পরামর্শ পাওয়া যায়। তবে এটি খুব বেশি কার্যকরী কোনো পদ্ধতি নয় বলেই বিশ্লেষকরা বলে থাকেন। এই ক্ষেত্রে নতুন একটি ধারার সূচনা করেছে লুজমাঙ্কিস। এখানে প্রতিটি চাকরিপ্রার্থীকে নিজের প্রকৃত যোগ্যতা অনুযায়ী চাকরির মিল খুঁজে দেওয়া হয়। প্রতিটি প্রার্থীই লুজমাঙ্কিসে নিজের জীবনবৃত্তান্ত তৈরি করার পর কোনো চাকরির বিজ্ঞাপনের জন্য ওই প্রার্থী কতটা উপযোগী, সেটা শতকরা হারে প্রদর্শন করা হয়। চাকরির সাথে প্রার্থীর এই ম্যাচিংয়ের শতকরা হার অনুসারেই চাকরিগুলোকে দেখানো হয় প্রার্থীকে। ফলে কোনটিতে আবেদন করা বেশি কার্যকরী হবে, সেটা সহজেই বুঝতে পারবেন প্রার্থী। আবার চাকরিদাতাও এই ফিচারটির মাধ্যমে তার প্রতিষ্ঠানের কোনো পদের বিপরীতে দাখিল হওয়া আবেদনগুলোর মধ্য থেকে সহজেই দেখে নিতে পারবেন কোন প্রার্থী ওই পদের জন্য কতটা উপযোগী। অন্য প্রার্থীদের সাথে তুলনা যে কেউ কোনো চাকরির জন্য আবেদন করলেই ওই চাকরির জন্য নিজে কতটা উপযোগী সেটা দেখাবে লুজমাঙ্কিস। পাশাপাশি ওই চাকরিতে আবেদনকারী অন্যদের তুলনায় তার অবস্থান কেমন, সেটাও প্রদর্শন করবে এই সাইট। এখানে সকল প্রার্থীর ওই চাকরির সাথে ম্যাচিংয়ের হার দিয়ে একটি গ্রাফ তৈরি করা হবে। এখান থেকেই বুঝা যাবে একজন প্রার্থী অন্য প্রার্থীদের তুলনায় কতটা এগিয়ে বা পিছিয়ে রয়েছেন। রিয়েল টাইম চ্যাট লুজমাঙ্কিসের একটি অনন্য ফিচার হচ্ছে রিয়েল টাইম চ্যাট। এই ফিচারটির মাধ্যমে একজন চাকরিদাতা সরাসরি একজন চাকরিপ্রার্থীর সাথে লাইভ চ্যাট করতে পারবেন। ফলে প্রার্থীর সাথে যোগাযোগের জন্য আলাদা করে সাক্ষাত্কারের দিন-তারিখ-স্থান নির্ধারণ করার ঝামেলা দূর করা সম্ভব। যেকোনো পরিস্থিতিতে চাকরিদাতা এবং চাকরিপ্রার্থী অনলাইনে থাকলেই পরস্পর যোগাযোগ করে নিতে পারবেন সরাসরি চ্যাটিংয়ের মাধ্যমে। আর কোনো প্রার্থী অনলাইনে থাকলে সেটি সরাসরি চাকরিদাতাকে দেখানো হবে আবেদনের তালিকাতেই। রিয়েল টাইম নোটিফিকেশন লুজমাঙ্কিসের আরেকটি আকর্ষণীয় ফিচার হচ্ছে রিয়েল টাইম নোটিফিকেশন। চাকরিপ্রার্থী একটি চাকরির জন্য আবেদন করলে সেটি চাকরিদাতা দেখলেন কি না, সেটি তাত্ক্ষণিকভাবে জানিয়ে দিবে লুজমাঙ্কিস। আবার এই ওয়েবসাইটে চাকরিদাতা কোনো প্রার্থীকে নিজেদের পছন্দের তালিকায় যুক্তও করতে পারবেন। কোনো প্রার্থীকে পছন্দের তালিকায় যুক্ত করার খবরও আবার সরাসরি জানতে পারবেন প্রার্থী। যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া চাকরিদাতাদের জন্য যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া এই সাইটে বেশ সহজ। কোনো পদের জন্য কতজন আবেদন করলেন বা যারা আবেদন করেছেন তারা কতটা উপযুক্ত, এটা প্রদর্শনের পাশাপাশি আবেদন না করাদের মধ্যে কারা বেশি উপযুক্ত, সেটাও প্রদর্শন করে লুজমাঙ্কিস। ফলে এর মাধ্যমে সহজে পদের বিপরীতে প্রার্থী খুঁজে পাওয়া যায়। মোবাইল প্ল্যাটফর্মেও আসছে লুজমাঙ্কিস লুজমাঙ্কিস ডটকম সাইটটি নিয়ে কথা হয় প্রতিষ্ঠানের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস ফারিয়া সামরিন নিজামের সাথে। তিনি বলেন, ‘এই সাইটটির কার্যকারিতা বাংলাদেশ তথা সারা বিশ্বের যেকোনো জব সাইট থেকে আলাদা। সাইটটির ‘ইন্টেলিজেন্ট অ্যালগরিদম’ চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের যোগসূত্র আরও সহজ করে দিবে। চাকরি প্রার্থীরা এখানে বিনা খরচে বায়োডাটা পোস্ট করতে পারেন আর চাকরিদাতারা এ বছরের ডিসেম্বর পর্যন্ত ফ্রি জব পোস্ট করতে পারবেন।’ ফারিয়া জানান, বিশ্বের মোস্ট ইনোভেটিভ আইটি কোম্পানিগুলোকে নিয়ে আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হচ্ছে ওয়েব সামিট ২০১৩’, যাতে লুজমাঙ্কিস বাংলাদেশের একটি ইনোভেটিভ আইটি কোম্পানি হিসেবে অংশ নিচ্ছে। দেশের মানবসম্পদ উন্নয়ন নিয়েও পরিকল্পনা রয়েছে লুজমাঙ্কিসের। তিনি বলেন, ‘বাংলাদেশে এখনও পর্যন্ত মানবসম্পদ উন্নয়নের জন্য কোনো মন্ত্রণালয় নেই। সেই লক্ষ্যে সরকারের সাথে একযোগে আমরা কাজ করে চলেছি। লুজমাঙ্কিসের ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমরা আগামী মাসেই আমেরিকা ও কানাডাতে লুজমাঙ্কিস উদ্বোধন করব। অচিরেই আমরা এর মোবাইল অ্যাপসও বাজারে ছাড়া হবে।’