ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের খেলায় দুই গোল করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন ইংলিশ ক্লাবটির স্ট্রাইকার ওয়েন রুনি। বায়ার লেভারকুসেনের বিরুদ্ধে দলের ৪-২ ব্যবধানের জয়ে গোল দুটির সুবাদে ইউনাইটেডের হয়ে রুনির গোল দাঁড়ালো ২০০টি।
রুনি এরই সুবাদে চ্যাম্পিয়ন্স লিগে ৩০টি গোল করে ইউনাইটেডের হয়ে দ্বিতীয় সর্বাধিক গোলের মালিক হলেন। কোচ ডেভিড ময়েস বলেন, ‘আমি এক মাস আগেই বলেছিলাম, গোল সংখ্যার সুবাদে তার ইউনাইটেডের গ্রেটদের দলে যোগ দেয়ার সুযোগ আছে। আমি মনে করি তার গোলগুলোও অসাধারণ। এই ম্যাচে সে দারুণ খেলেছে। সে কঠোর পরিশ্রম করেছে এবং তাকে সুস্থ মনে হচ্ছে।’
এর আগে মাত্র তিনজন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০০ গোলের মাইলফলক ছুঁতে পেরেছেন। এরা হলেন ববি চার্লটন (৭৫৮ ম্যাচে ২৪৯ গোল), ডেনিস ল (৪০৪ ম্যাচে ২৩৭ গোল) ও জ্যাক রৌলি (৪২৪ ম্যাচে ২১১ গোল)।
