জাপান কাপ কারাতে টুর্নামেন্ট

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৬
গতকাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ৪র্থ জাপান কাপ কারাতে টুর্নামেন্ট শুরু হয়েছে। হোপ ওয়ার্ল্ড ওয়াইড কারাতে একাডেমির সজিব হাসান, দলগত কাতায় মিরপুর কারাতে দো একাডেমির রায়হান, বিজয় ও ফাবিহান, একক কাতায় লক্ষ্মীপুরের সানজিদা সিদ্দিকা শোভা, গোপালগঞ্জের জান্নাতুল ফেরদৌস, দলগত কাতায় গোপালগঞ্জের রাকিব, মোস্তফা ও রাশেদ এবং ক্যাডেট মহিলা একক কাতায় গোপালগঞ্জের হোমায়রা আক্তার অন্তরা বিভিন্ন ইভেন্টে স্বর্ণপদক জয় করে। দেশের বিভিন্ন স্থান থেকে ৪০টি দলের ছয় শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করছে। গতকাল টুর্নামেন্টের উদ্বোধন করেন অফিসিয়াল পার্টনার ওয়ালটনের হেড অব স্পোর্টস ইকবাল বিন আনোয়ার ডন। দুইদিনের এই প্রতিযোগিতা আজ শেষ হবে।