প্রস্তুতি ম্যাচ জিতলো অনূর্ধ্ব ১৯ দল

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৭
ইংল্যান্ড সফরে ব্যর্থতার পর এবার আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বেশ সতর্ক বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। এই সফরকে সামনে রেখে গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল এক প্রস্তুতি ম্যাচ। আর এই ম্যাচে সিসিডিএম একাদশকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। প্রথমে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৫ বলে মাত্র ১৩৬ রান করে আউট হয়ে যায় সিসিডিএম। আবু হায়দার চারটি উইকেট নেন। জবাবে ৩৭ ওভার ২ বলে ছয় উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় অনূর্ধ্ব ১৯ দল। সাদমান ইসলাম সর্বোচ্চ ৬০ রান করেন।