সিরাজগঞ্জ সংবাদপত্র পরিষদের নির্বাচন সম্পন্ন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৭
সিরাজগঞ্জ জেলার স্থানীয় সকল দৈনিক ও সাপ্তাহিক সংবাদপত্রের মালিক ও সম্পাদকগণের সংগঠন “সিরাজগঞ্জ সংবাদপত্র পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনে দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও দৈনিক দোলনচাঁপা’র সম্পাদক ও প্রকাশক ফজল-এ-খোদা লিটন সভাপতি এবং দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ সম্পাদক ও প্রকাশক শফিক মোহাম্মদ রুমন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে। মঙ্গলবার নিউ ঢাকা রোড সিরাজগঞ্জ সংবাদপত্র পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন মোস্তফা নূরুল আমিন (সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক দুর্জয় বাংলাদেশ) সহ-সভাপতি, গোলাম মোস্তফা জীবন (সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক জীবন বার্তা) সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ফেরদৌস আলম বাবলু (সম্পাদক ও প্রকাশক দৈনিক জনপদ প্রতিদিন) সাংগঠনিক সম্পাদক, দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ পদে এ্যাড. মাহবুব-এ-খোদা টুটুল (সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক দিকনির্দেশনা), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাপ্তাহিক জনতার সংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক রিয়াজুল ইসলাম সবুজ, কার্যনির্বাহী সদস্য পদে আখতারুজ্জামান বাবলু (সম্পাদক দৈনিক চাঁদতারা), (২) মোস্তফা কামাল তারা (প্রকাশক সম্পাদক দৈনিক যমুনা প্রবাহ) ও (৩) জাকিরুল ইসলাম সান্টু।