সংগঠনকে শক্তিশালী করতে বান্দরবানে যুবদলের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং লামা পৌর শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের নির্দেশক্রমে রবিবার জেলা যুবদলের জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা যায়।
জেলা যুবদলের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন চৌধুরী, যু্বদল নেতা আইয়ুব খান, নূরুল আবছারসহ সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানায়, দীর্ঘ তিন বছর অতিবাহিত নিস্ক্রিয়-মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো ভেঙ্গে দিয়ে সক্রিয় এবং ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুনভাবে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে জেলা যুবদল।
ইতিমধ্যে গত ৬ সেপ্টেম্বর বান্দরবান পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মাত্র নয়দিনের ব্যবধানে রবিবার লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি তিন উপজেলা এবং লামা পৌর শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিলুপ্ত কমিটিগুলোর মধ্যে যুবদল নেতা আইয়ুব খানকে আহবায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট বান্দরবান পৌর শাখা কমিটি গঠন করা হয়েছে।
